রাঙামাটিতে আড়াই ঘণ্টা পর ছাত্রদলের সড়ক অবরোধ প্রত্যাহার, ২৪ ঘণ্টার সময় নিল বিএনপি

রাঙামাটিতে আড়াই ঘণ্টা পর ছাত্রদলের সড়ক অবরোধ প্রত্যাহার, ২৪ ঘণ্টার সময় নিল বিএনপি

রাঙামাটিতে আড়াই ঘণ্টা পর ছাত্রদলের সড়ক অবরোধ প্রত্যাহার, ২৪ ঘণ্টার সময় নিল বিএনপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের সড়ক অবরোধ কর্মসূচি আড়াই ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর রবিবার দুপুরে এই অবরোধ তুলে নেওয়া হয়। এতে সড়কের দুই পাশে আটকা পড়া যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, নতুন কমিটি বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে জেলা বিএনপির নেতারা দীর্ঘ সময় আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার সময় দেন এবং সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন।

রাঙামাটিতে আড়াই ঘণ্টা পর ছাত্রদলের সড়ক অবরোধ প্রত্যাহার, ২৪ ঘণ্টার সময় নিল বিএনপি

বিক্ষোভ কর্মসূচিতে ঘোষিত কমিটির সহ-সভাপতি নূর তালুকদার মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সম্পাদক মোখতার আহমেদ, পারভেজ হোসেন সুমন এবং প্রচার সম্পাদক আব্দুল আহাদকেও উপস্থিত থাকতে দেখা যায়।

এদিকে নতুন কমিটির সভাপতি অলি আহাদ বলেন, ছাত্রদল একটি বৃহৎ সংগঠন হওয়ায় সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা সম্ভব নয়। তিনি বলেন, যারা কাঙ্ক্ষিত পদ পাননি, তারা ক্ষোভ প্রকাশ করছেন। তবে তিনি সকলকে সংগঠনের শৃঙ্খলা মেনে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *