রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দীর্ঘ আট বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। নতুন কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

এর আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পৌরসভা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন এবং অবরোধ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, ২৩ সদস্যের কমিটিতে মাত্র একজনকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে রাখা হয়েছে, যা বৈষম্যমূলক। এছাড়া কমিটিতে অছাত্র, বিবাহিত এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

বিক্ষুব্ধ নেতারা আরও অভিযোগ করেন, অর্থ লেনদেন ও উপহার গ্রহণের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ব্যক্তিকে অনেকেই চেনেন না এবং কমিটিতে প্রকৃত ত্যাগীদের স্থান হয়নি।

ছাত্রদল নেতা আহাত বলেন, ঘোষিত কমিটিতে সভাপতি-সম্পাদকসহ অধিকাংশই বিতর্কিত। তিনি দাবি করেন, কেন্দ্রীয় নেতাদের প্রভাবিত করে এই কমিটি আনা হয়েছে এবং তা বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচি, এমনকি হরতালের মতো পদক্ষেপ নেওয়া হবে।

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

উল্লেখ্য, শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির–এর স্বাক্ষরে ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বিক্ষোভকারীদের সড়ক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, এই কমিটি প্রদানের বিষয়ে জেলা বিএনপি অবগত নয় এবং বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

তবে আন্দোলনকারীরা কমিটি বাতিল না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দেন।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ঘোষিত এই কমিটি ঘিরে অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *