বৃষ্টির মধ্যেই খাগড়াছড়ি সরকারী কলেজের ধারক দেয়ালের ঢালাই, অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি খাগড়াছড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে বৃষ্টির মধ্যেই ধারক দেয়ালের ঢালাই কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

রোববার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও কাজ বন্ধ না রেখে নির্মাণ শ্রমিকদের দিয়ে ঢালাই কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে।

সরেজমিনে দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের পাশের পুকুর পাড় ও সীমানা প্রাচীরের মাঝামাঝি স্থানে ধারক দেয়ালের ঢালাই কাজ চলছিল। এ সময় সেখানে ঠিকাদারের নিয়োজিত শ্রমিক ছাড়া কোনো তদারকি কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

বৃষ্টির মধ্যেই খাগড়াছড়ি সরকারী কলেজের ধারক দেয়ালের ঢালাই, অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে

জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১২০ ফুট দৈর্ঘ্যের একটি ধারক দেয়াল নির্মাণের কাজ পান স্থানীয় ঠিকাদার নুরুল আলম। প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৬ লাখ টাকা।

এদিকে উন্নয়ন কাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে দায় এড়ানোর মন্তব্য করেছেন কলেজের অধ্যক্ষ মো. সরফাত হোসেন। তিনি জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগকৃত ঠিকাদার কখন, কী কাজ করছেন সে বিষয়ে তিনি অবগত নন।

বৃষ্টির মধ্যেই খাগড়াছড়ি সরকারী কলেজের ধারক দেয়ালের ঢালাই, অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে

অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদার নুরুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা বলেন, কলেজ ক্যাম্পাসে একটি ধারক দেয়ালের কাজ চলছে বলে তিনি অবগত আছেন। তবে অফিসের বাইরে অবস্থান করায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি।

প্রসঙ্গত, বৃষ্টির মধ্যে ঢালাই কাজ চালিয়ে যাওয়ায় নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে, যা ভবিষ্যতে স্থাপনার স্থায়িত্বে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *