সাজেকে চাঁদের গাড়ি উল্টে সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত উদ্ধার অভিযানে যান চলাচল স্বাভাবিক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন এলাকায় সড়ক দুর্ঘটনায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়লেও সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সোমবার (৪ মে) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে সাজেক–বাঘাইহাট সড়কের হাউজপাড়া এলাকায় একটি মালবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে পর্যটক ও স্থানীয় যাত্রীরা সাময়িকভাবে আটকা পড়েন।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন এর একটি বিশেষ উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সেনা সদস্যরা দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল পুনরায় স্বাভাবিক করেন।
উদ্ধার কার্যক্রমের মাধ্যমে আটকে পড়া পর্যটক ও স্থানীয় যাত্রীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে সক্ষম হন। এ সময় পুরো এলাকায় কিছু সময়ের জন্য যানজট ও ভোগান্তি তৈরি হলেও দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জরুরি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।