লংগদুতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেল ৪৮২ রোগী

লংগদুতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেল ৪৮২ রোগী

লংগদুতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা পেল ৪৮২ রোগী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার অংশ হিসেবে রাঙামাটির লংগদুতে দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে সেনাবাহিনী।

সোমবার লংগদু জোনের উদ্যোগে লংগদু ইউনিয়নের ভাইবোনছড়া বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এই বিশেষ মেডিক্যাল ক্যাম্পে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগণের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সেনাবাহিনীর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল সারাদিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন।

ক্যাম্পে পাহাড়ি ও বাঙ্গালি সম্প্রদায়ের মোট ৪৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে চর্মরোগ (স্ক্যাবিস), দীর্ঘমেয়াদি ব্যথা, গাইনি সমস্যা, ডায়াবেটিস, জ্বর-সর্দি, রক্তস্বল্পতা ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পার্বত্য এলাকায় নিয়মিত চিকিৎসা সেবা পাওয়া কঠিন হওয়ায় এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবার সীমাবদ্ধতার কারণে এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *