রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির নবনির্মিত সৈনিক লাইন উদ্বোধন

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির নবনির্মিত সৈনিক লাইন উদ্বোধন

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির নবনির্মিত সৈনিক লাইন উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি ব্যাটালিয়নের রিভারঘাট পোস্টের নবনির্মিত সৈনিক লাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ২৭ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

রাঙামাটিতে বিজিবির রিভারঘাট পোস্ট উদ্বোধন

অনুষ্ঠান শেষে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী রিভারঘাট পোস্টের অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন এই সৈনিক লাইন চালুর মাধ্যমে কর্তব্যরত সদস্যদের আবাসন সুবিধা আরও উন্নত হবে এবং অভিযানিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা ও দায়িত্ব পালনে নিয়োজিত সদস্যদের জন্য আধুনিক ও নিরাপদ আবাসন নিশ্চিত করা বিজিবির চলমান উন্নয়ন পরিকল্পনার অংশ। এর মাধ্যমে সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের জন্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন পোস্ট ও ক্যাম্পে পর্যায়ক্রমে নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed