নানিয়ারচরের দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নানিয়ারচরের দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নানিয়ারচরের দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

জানা যায়, সম্প্রতি ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী দেখতে পায়, দুর্গমতার কারণে স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রেক্ষিতে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমানের নির্দেশনায় বন্দুকভাঙ্গা ও নোয়াদম এলাকাসহ আশপাশের জনগণের জন্য এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

ক্যাম্পে বন্দুকভাঙ্গা, নোয়াদম, মুবাছড়া, মগপাড়া ও পার্শ্ববর্তী এলাকার নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর এই উদ্যোগের লক্ষ্য ছিল স্বাস্থ্যসেবা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সহজলভ্য করা এবং তাদের সার্বিক স্বাস্থ্যমান উন্নয়ন করা।

মেডিক্যাল ক্যাম্পে নানিয়ারচর জোনের মেডিক্যাল অফিসার মাকসুদুল হাসান ২৮ জন পুরুষ, ৬১ জন নারী ও ১৪ জন শিশুসহ মোট ১০৩ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এসময় জোন অধিনায়ক বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নিয়মিত এমন চিকিৎসা সেবা পেলে তাদের জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।