দল-মত ভুলে পাহাড়ের উন্নয়নে কাজের প্রত্যয় এমপি মাধবী মারমার

দল-মত ভুলে পাহাড়ের উন্নয়নে কাজের প্রত্যয় এমপি মাধবী মারমার

দল-মত ভুলে পাহাড়ের উন্নয়নে কাজের প্রত্যয় এমপি মাধবী মারমার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা দল-মত নির্বিশেষে পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একইসঙ্গে পার্বত্য অঞ্চলের নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতায় এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শপথ গ্রহণ শেষে নিজ জেলা বান্দরবান-এ প্রথম আগমনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। বিশেষ করে নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।”

দল-মত ভুলে পাহাড়ের উন্নয়নে কাজের প্রত্যয় এমপি মাধবী মারমার

তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের ধারা এগিয়ে নিতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

এসময় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নারী সংগঠনের নেতাকর্মীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।