আলীকদমে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল শতাধিক মানুষ

আলীকদমে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল শতাধিক মানুষ

আলীকদমে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল শতাধিক মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

রবিবার (১০ মে) আলীকদম ব্যাটালিয়ন সদর ১ নম্বর জিপি গেট সংলগ্ন এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় মেডিকেল অফিসার রিদওয়ান উদ্দিন আহমেদ ক্যাম্পটি পরিচালনা করেন।

ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি সম্প্রদায়ের আনুমানিক ১৫০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এসময় ব্যাটালিয়নের স্টাফ অফিসার, বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের জন্য চিকিৎসাসেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান, আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন বিওপি এলাকায় পর্যায়ক্রমে আরও মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।

বিজিবি কর্মকর্তারা জানান, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, আস্থা ও পারস্পরিক সুসম্পর্ক আরও জোরদার করবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *