রাঙামাটিতে পুলিশের অভিযানে অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার, দুই চাকমা যুবক আটক

রাঙামাটিতে পুলিশের অভিযানে অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার, দুই চাকমা যুবক আটক

রাঙামাটিতে পুলিশের অভিযানে অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার, দুই চাকমা যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার এবং চাকমা সম্প্রদায়ের দুই চোরাকারবারিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেটগুলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে তৈরি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-এর নির্দেশনায় কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন স্টেডিয়াম এলাকার শহীদ মিনার সংলগ্ন পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাটের উত্তর পাশে কাপ্তাই লেক পাড় থেকে দুই চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় কার্টনে থাকা মোট ৩ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট “PATRON (Made in U.A.E)” উদ্ধার করা হয়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে।

গ্রেফতার চোরাকারবারীরা হলেন সিকো চাকমা (৩৬) ও পাতুল চাকমা (৩১), তারা উভয়েই রাঙামাটির বাসিন্দা।

একই অভিযানে আরও দুই পলাতক আসামিকেও গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মো. ইমাম হোসাইন একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং সাফওয়ান ইসলাম (২৩) অন্য একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।