ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে: রাবিপ্রবি উপাচার্য

ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে: রাবিপ্রবি উপাচার্য

ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে: রাবিপ্রবি উপাচার্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাউকে ইচ্ছেমতো রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করার প্রবণতা পরিহারের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিয়ার রহমান।

রবিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে। কাউকে জামায়াত, বিএনপি বা অন্য কোনো পরিচয়ে চিহ্নিত করা ঠিক নয়।

উপাচার্য জানান, দায়িত্ব গ্রহণের পর গত এক বছর ১০ মাসে বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক নিয়োগ, আধুনিক একাডেমিক ভবন ও ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে এসব অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিতে হবে: রাবিপ্রবি উপাচার্য

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি কিছু শিক্ষার্থী একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন দাবি তুলে উপাচার্যের কার্যালয়ে তালা দেয়। অথচ তারা অভিযোগগুলো প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছসহ রাঙামাটিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।