খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম বাঙাল্যা পাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
মঙ্গলবার আয়োজিত এই মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
এ সময় বিভিন্ন বয়সের শতাধিক দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্প শেষে রিজিয়ন কমান্ডার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সেখানে এলাকাবাসী তাদের দীর্ঘদিনের ভোগান্তির বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে বাঙল্যা করুণা, নাড়াইছড়া, কৈইয়াতলা ও বোর্গা গ্রামের মানুষ বিশুদ্ধ পানির অভাব, সড়ক যোগাযোগের দুরবস্থা এবং মোবাইল ও ইন্টারনেট সেবাবঞ্চিত থাকার বিষয়টি তুলে ধরেন।
স্থানীয়দের এসব সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।