রাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী

রাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী

রাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড. আতিয়ার রহমান। তিনি ২০২৫ সালের ১০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। তবে সম্প্রতি শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে চলতি বছরের ৫ মে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা তার অপসারণের দাবি জানিয়ে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

নতুন উপাচার্যের নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চলমান প্রশাসনিক সংকট নিরসন ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *