সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই নারী চোরাকারবারি আটক

সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই নারী চোরাকারবারি আটক

সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই নারী চোরাকারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৫ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির একটি টহল দল উলুবনিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রাশেদা বেগম (৪৯) ও তার মেয়ে সুমাইয়া (২০)।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বেড়িবাঁধের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় দুই নারীকে সন্দেহ হলে মহিলা সদস্যদের মাধ্যমে তাদের তল্লাশি করা হয়। এ সময় বোরকার ভেতরে লুকিয়ে রাখা দুই কার্টনে থাকা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

তিনি আরও জানান, আটক দুই নারী ও উদ্ধার হওয়া ইয়াবা টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *