ক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল সাগর

কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল সাগর

ক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল সাগর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে কক্সবাজার উপকূলে থেমে থেমে বৃষ্টি, দমকা হাওয়া এবং সাগর উত্তাল রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টার বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১২টায় মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছিল। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

এদিকে রোববার সকাল থেকে কক্সবাজারে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সাগরও উত্তাল রয়েছে। সতর্ক সংকেত জারির পর গভীর সমুদ্রে থাকা অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি নিরাপদ অবস্থানে চলে এসেছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, “মৌসুমি নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। সাগরও স্বাভাবিকের তুলনায় বেশি উত্তাল রয়েছে। তাই জারি করা সতর্ক সংকেত মেনে চলার পাশাপাশি জেলে ও সমুদ্রগামী নৌযানগুলোকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *