কর্তব্য পালনকালে পার্বত্য চট্টগ্রামে শহিদ দুই সৈনিকের তৃতীয় শাহাদাত বার্ষিকী আজ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে কর্তব্য পালনকালে আত্মোৎসর্গকারী শহিদ সৈনিক মোঃ আলতাফ হোসেন ও শহিদ সৈনিক মোঃ তৌহিদুল ইসলাম সাগরের তৃতীয় শাহাদাত বার্ষিকী আজ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে দিবসটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শঞদিদের স্মরণ করা হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।
২০২৩ সালের ১৬ মে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের রুমা উপজেলার সিলোপি পাড়া এলাকায় সন্ত্রাসী সংগঠন কেএনএ-এর একটি ঘাঁটি দখলের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে অংশ নেন এই দুই সাহসী সৈনিক। অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় স্কাউট হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় তারা গুরুতর আহত হন। পরে দ্রুত হেলিকপ্টারযোগে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা শাহাদাত বরণ করেন।
তাদের এই অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মোৎসর্গের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরণোত্তর ‘সেনা গৌরব’ পদকে ভূষিত করা হয়। তাদের আত্মত্যাগ শুধু সেনাবাহিনীর জন্য নয়, সমগ্র জাতির জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সংশ্লিষ্টরা মনে করেন, পার্বত্য চট্টগ্রামের মতো চ্যালেঞ্জপূর্ণ এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ আলতাফ ও তৌহিদের মতো সাহসী সৈনিকদের আত্মত্যাগ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। তাদের স্মৃতি ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।