কোরবানির হাট ঘিরে বান্দরবানে র‍্যাবের নিরাপত্তা জোরদার, সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারি

কোরবানির হাট ঘিরে বান্দরবানে র‍্যাবের নিরাপত্তা জোরদার, সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারি

কোরবানির হাট ঘিরে বান্দরবানে র‍্যাবের নিরাপত্তা জোরদার, সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বান্দরবান সদর উপজেলার পশুর হাট, গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১৫। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের কালাঘাটা কোরবানির পশুর হাট পরিদর্শনকালে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার মো. মেহেদী আলম।

তিনি বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই, প্রতারণা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, হাট এলাকায় নিয়মিত মোবাইল পেট্রোল পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্ট্যান্ডিং চেকপোস্ট চালু রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এ সময় পশুর হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে র‍্যাব কর্মকর্তারা বলেন, সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

প্রসঙ্গত, কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও বান্দরবানের বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *