টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
![]()
নিউজ ডেস্ক
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. আবছার কবির আকাশকে আহ্বায়ক এবং জিটিভির প্রতিনিধি মোহাম্মদ সোহেলকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার (২৭ মে) টেকনাফে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
সভায় বক্তব্য দেন ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. আবছার কবির আকাশ, স্টার নিউজের প্রতিনিধি মোহাম্মদ শহীদ উল্লাহ, জিটিভির প্রতিনিধি মোহাম্মদ সোহেল এবং এনটিভির প্রতিনিধি নোমান অরুপ। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে গঠিত আহ্বায়ক কমিটিতে স্টার নিউজের মোহাম্মদ শহীদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডিবিসির মোহাম্মদ শাহীন এবং এনটিভির নোমান অরুপ।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আবছার কবির আকাশ বলেন, “টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।”
সদস্য সচিব মোহাম্মদ সোহেল বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল টেলিভিশন সাংবাদিককে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।”
সভায় আগামী তিন মাসের মধ্যে টেকনাফে কর্মরত সব টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুলাই টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।