কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার মাদক ও ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক দাম এক কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) ভোররাত প্রায় ২টার দিকে কুমিল্লার গোলাবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।
১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব না হলেও জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্য বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।