জালিয়াপাড়া মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জ্বালানি তেলের দোকান ও হোটেল, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

জালিয়াপাড়া মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জ্বালানি তেলের দোকান ও হোটেল, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

জালিয়াপাড়া মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জ্বালানি তেলের দোকান ও হোটেল, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া মোড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জ্বালানি তেলের দোকান ও একটি খাবার হোটেল পুড়ে গেছে। বুধবার ভোরে সংঘটিত এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে জালিয়াপাড়া মোড় বাজারের একটি জ্বালানি তেলের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং পাশের একটি খাবার হোটেলে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে জ্বালানি তেলের দোকানে আগুন লাগার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি।

খবর পেয়ে মাটিরাঙা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এরই মধ্যে দোকান ও হোটেলটির অধিকাংশ মালামাল পুড়ে যায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “আগুনে একটি জ্বালানি তেলের দোকান ও একটি খাবার হোটেল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন আশপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে পারেনি। আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *