মাটিরাঙ্গায় আইডিএফ’র নিরাপদ ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গার জিয়ানগর এলাকায় ‘স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার)’ প্রকল্পের আওতায় “নিরাপদ ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)-এর কৃষি উন্নয়ন বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহাবুদ্দিন আহমেদ, এছাড়াও আইডিএফ এর কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, আইডিএফ এর শাখা ব্যাবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, আইডিএফ-এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা চন্দ্রোদয় রোয়াজা সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণে বক্তারা নিরাপদ ফল ফসল উৎপাদনে করণীয়, সার ও পেস্টিসাইড ব্যাবহারে সচেতনতা বৃদ্ধি, জৈব বালাইনাশক ব্যবহার বৃদ্ধি, বিভিন্ন ধরণের বালাইনাশক ব্যবহারের অবশিষ্ট প্রভাব নিয়ন্ত্রণে করণীয় বিষয়াদি নিয়ে বিষদ আলোচনা করা হয়। এছাড়াও উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কুমড়া, লাউ ইত্যাদি ঘরের উঠানে বিষ মুক্তভাবে উৎপাদনের কৌশল বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও উক্ত প্রশিক্ষণের শেষে ১ জন সফল চাষিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
আইডিএফ-এর এই প্রশিক্ষণে এলাকার বিপুলসংখ্যক চাষী ও প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণকে অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। তারা জানান, এই ধরনের দিকনির্দেশনার ফলে তারা এখন থেকে নিরাপদ ফসল উৎপাদন করতে পারবেন যা তাদের পরিবারের সাস্থ্য সুরক্ষার পাশাপাশি সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে।
আইডিএফ এর এই উদ্যোগ স্থানীয় কৃষি খাতের উন্নয়নে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।