খাগড়াছড়ির দীঘিনালায় এক বাঙালি যুবকের লাশ উদ্ধার - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় এক বাঙালি যুবকের লাশ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় এক বাঙালি যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোঃ ইমরান (২৭) উপজেলার থানা পাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তার শরীরের পেটে ধারালো অস্রের তিনটি এবং মাথায় একটি কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র মতে, ২৩মে শনিবার সকালে উপজেলার দক্ষিণ মিলনপুর গ্রামের অমল কান্তি চাকমার সেগুন বাগানে মোঃ ইমরানের লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের মামা মোঃ লিটন জানান, শুক্রবার (২২ মে) দুপুরে পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তবে, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, সে সন্ধ্যা ৭টায় সেচ্ছায় হাসপাতাল থেকে চলে যায়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

You may have missed