লামায় পাহাড়ধসে বন্ধ সড়ক দ্রুত সচল করলেন হিল ভিডিপি সদস্যরা

লামায় পাহাড়ধসে বন্ধ সড়ক দ্রুত সচল করলেন হিল ভিডিপি সদস্যরা

লামায় পাহাড়ধসে বন্ধ সড়ক দ্রুত সচল করলেন হিল ভিডিপি সদস্যরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে পাহাড়ধসের ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হলে দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (হিল ভিডিপি) সদস্যরা। প্রবল বৃষ্টির মধ্যেই ধসে পড়া মাটি ও উপড়ে পড়া গাছ অপসারণ করে অল্প সময়ের মধ্যে সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলেন তারা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গজালিয়া ইউনিয়নের একটি সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ও গাছ পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গজালিয়া আর্মি ক্যাম্পে কর্মরত ভিডিপি প্লাটুন লিডার হাফিজুর রহমানের নেতৃত্বে হিল ভিডিপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সদস্যরা নিজস্ব সরঞ্জাম ব্যবহার করে ধসে পড়া মাটি সরিয়ে ফেলেন এবং উপড়ে পড়া গাছ কেটে সড়কটি দ্রুত সচল করেন। তাদের এ তাৎক্ষণিক উদ্যোগে স্থানীয় মানুষের দুর্ভোগ কমে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

May be an image of one or more people

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের সময় হিল ভিডিপি সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা তাদের আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার করেছে। পাহাড়ি দুর্গম এলাকায় জরুরি পরিস্থিতিতে বাহিনীটির সদস্যরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলেও তারা মন্তব্য করেন।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলে দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের সহায়তায় হিল ভিডিপি সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত সাড়া দিয়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং জনদুর্ভোগ লাঘবে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *