পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণ ও মন্ত্রণালয় পুনর্গঠনের দাবিতে বান্দরবানে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণ ও মন্ত্রণালয় পুনর্গঠনের দাবিতে বান্দরবানে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণ ও মন্ত্রণালয় পুনর্গঠনের দাবিতে বান্দরবানে মানববন্ধন, স্মারকলিপি প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পুনর্গঠন, বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলালকে অন্যত্র পদায়ন এবং মন্ত্রণালয়ে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২১ জুন) সকালে বান্দরবান শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ অনেক ধারা এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। তাদের দাবি, পার্বত্য অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া জরুরি।

May be an image of one or more people and text

বক্তারা আরও বলেন, শান্তি চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পুনর্গঠন করতে হবে এবং বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলালকে অন্যত্র পদায়ন করতে হবে। এ দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে অগ্রগতি আসবে বলেও তারা মত প্রকাশ করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *