রামগড়ে ৪৩ বিজিবির উন্নয়ন-মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দরিদ্র পরিবারে

রামগড়ে ৪৩ বিজিবির উন্নয়ন-মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দরিদ্র পরিবারে

রামগড়ে ৪৩ বিজিবির উন্নয়ন-মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দরিদ্র পরিবারে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে ধারাবাহিকভাবে সক্রিয় ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কৃষি, শিক্ষা, চিকিৎসা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বহুমুখী সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২১ জুন ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলার রামগড় বিজিবি জোন সদরে এক মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়।

রামগড়ে ৪৩ বিজিবির উন্নয়ন-মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দরিদ্র পরিবারে

অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়, যা ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বসতঘর সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদে সহায়তার লক্ষ্যে সার ও কীটনাশক প্রদান করা হয়। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সহজতর করতে চাটাই বিছানাও বিতরণ করা হয়।

এছাড়া স্থানীয় পর্যায়ে শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে সহায়তা করতে আলমিরা ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

একই সঙ্গে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের একটি অনুষ্ঠানের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়। শিক্ষা, উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা, দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যয়ের জন্যও পৃথকভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়।

রামগড়ে ৪৩ বিজিবির উন্নয়ন-মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দরিদ্র পরিবারে

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বাস্তব সহায়তা হিসেবে কাজ করছে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এসব সহায়তা অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক স্বস্তি এনে দিচ্ছে বলে তারা মনে করেন।

রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সীমান্ত অঞ্চলে নিরাপত্তার পাশাপাশি সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড জোরদার হওয়ায় স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবেশ ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিমত প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *