কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার সকালে শহরের রিজার্ভ মুখ এলাকার সমাজসেবা কার্যালয়ের পাশে হ্রদের পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা, পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হ্রদের পানিতে লুঙ্গি পরিহিত অবস্থায় একটি মরদেহ উপুড় হয়ে ভাসতে দেখা গেলে দ্রুত রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহত নারীর নাম মুক্ত বড়ুয়া (২৮)। তিনি রাঙামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম অভিজিৎ বড়ুয়া।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মুক্ত বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন বলে জানান স্বজনরা।

গত শুক্রবার ভোররাতে তিনি পরিবারের অগোচরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং শনিবার রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নিখোঁজ হওয়ার বিষয়ে নিহত নারীর স্বামী থানায় জিডি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *