দুর্গম পাহাড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে চ্যালেঞ্জ, বান্দরবানে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পন্ন

দুর্গম পাহাড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে চ্যালেঞ্জ, বান্দরবানে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পন্ন

দুর্গম পাহাড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে চ্যালেঞ্জ, বান্দরবানে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, সীমিত যোগাযোগ ব্যবস্থা এবং প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বসতি—এসব কারণে বান্দরবানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করে জেলার প্রতিটি শিশুর কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দিতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রবিবার (২৮ জুন) বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন কর্মশালারও আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এবং জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়া বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সভায় অংশ নেন।

দুর্গম পাহাড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে চ্যালেঞ্জ, বান্দরবানে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সম্পন্ন

সভায় বক্তারা বলেন, বান্দরবানের অনেক দুর্গম এলাকায় পৌঁছাতে দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয়, আবার কোথাও নৌপথ ব্যবহার করতে হয়। ফলে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি হয়। তবুও কোনো শিশু যাতে এই গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা নিবিড়ভাবে কাজ করবেন।

তারা আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি, রাতকানা রোগ এবং বিভিন্ন সংক্রমণজনিত ঝুঁকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে এসে এই ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এবারের ক্যাম্পেইনে বান্দরবান জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৪৫৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৭ হাজার ২৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য জেলার বিভিন্ন স্থানে মোট ৭৪৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed