বর্ষায় পাহাড়ধস মোকাবিলায় প্রস্তুত রাঙামাটি, ৪৪ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা

বর্ষায় পাহাড়ধস মোকাবিলায় প্রস্তুত রাঙামাটি, ৪৪ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা

বর্ষায় পাহাড়ধস মোকাবিলায় প্রস্তুত রাঙামাটি, ৪৪ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে সম্ভাব্য বন্যা, পাহাড়ধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক সেকান্দারসহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি জুম মিটিংয়ের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভায় জেলা প্রশাসন জানায়, পার্বত্য এলাকায় টানা ১২ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হলে ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে উদ্বুদ্ধ করতে মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। তিনি বলেন, বর্ষা মৌসুমে পার্বত্য অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি বেশি থাকায় জেলা ও উপজেলা পর্যায়ের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসরত জনগণকে সচেতন করতে সংশ্লিষ্ট সকল বিভাগ ও সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

সভায় বন্যা, ভূমিধসসহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা জোরদার করা, জরুরি উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান-প্রদান এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পুরো রাঙামাটি জেলায় সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য মোট ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *