প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদকে হেনস্তার ব্যাখ্যা দিল ভারত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদকে হেনস্তার ব্যাখ্যা দিল ভারত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদকে হেনস্তার ব্যাখ্যা দিল ভারত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে হেনস্তার অভিযোগকে ঘিরে তীব্র আলোচনা ও সমালোচনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, জাহেদ উর রহমান ব্যক্তিগত পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে ভারত সফরে গিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছেন- এ তথ্য নিশ্চিত হওয়ার পরই তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এর আগে সম্প্রতি একটি সম্মেলনে অংশ নিতে দিল্লিতে গেলে বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়ায় তিনি বাধার মুখে পড়েন এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে হয় বলে অভিযোগ ওঠে। পরে তিনি ঢাকায় ফিরে আসেন। ঘটনাটিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রতিক্রিয়াও দেখা যায়, যেখানে ঢাকা ভারতীয় দূতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।

সব মিলিয়ে ঘটনাটি নিয়ে দুই পক্ষের ভিন্ন ব্যাখ্যার কারণে বিষয়টি ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *