বান্দরবানে ভুয়া ভ্রমণ নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি, অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান

বান্দরবানে ভুয়া ভ্রমণ নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি, অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান

বান্দরবানে ভুয়া ভ্রমণ নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি, অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে বান্দরবান জেলা প্রশাসনের নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞার গুজব ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জেলা প্রশাসন। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার নামে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সীমান্ত এলাকায় নতুন একটি সশস্ত্র সংগঠনের আবির্ভাব এবং তাদের তৎপরতা বৃদ্ধির কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে বগালেক, কেওক্রাডং, সুসংপাড়াসহ থানচি উপজেলার আওতাধীন সব পর্যটন কেন্দ্র ও সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ ও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ভুয়া বিজ্ঞপ্তিটিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট “মোহাম্মদ সাজ্জাদ হোসেন”-এর নাম ব্যবহার করে স্বাক্ষরও সংযুক্ত করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুন) সকালে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত একটি জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা জারি করা হয়নি।

জরুরি গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলায় “স্থানীয় সরকার ও আইন-শৃঙ্খলা শাখা” নামে কোনো শাখার অস্তিত্ব নেই। এছাড়া “মোহাম্মদ সাজ্জাদ হোসেন” নামে কোনো কর্মকর্তা ওই কার্যালয়ে কর্মরত নন। ফলে প্রচারিত বিজ্ঞপ্তির তথ্য, স্বাক্ষর এবং পরিচয় সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

জেলা প্রশাসন জানিয়েছে, ভুয়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রশাসন সম্পর্কে ভুল ধারণা তৈরির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস জনসাধারণকে সরকারি তথ্যের জন্য শুধুমাত্র জেলা প্রশাসনের অনুমোদিত মাধ্যম ও সরকারি বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যাচাইবিহীন তথ্য শেয়ার না করার এবং অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *