সবুজায়নের লক্ষ্যে আলীকদমে ৬৫ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

সবুজায়নের লক্ষ্যে আলীকদমে ৬৫ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়ন শুরু হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দুর্গম পাহাড়ি এলাকায় গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক।

সবুজায়নের লক্ষ্যে আলীকদমে ৬৫ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুরুল আলম এবং লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির প্রথম ধাপে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার এবং সেন্ট মেরিস স্কুলের শিক্ষার্থীদের মাঝে ২ হাজারসহ মোট ৪ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কার্যক্রমও সম্পন্ন হয়।

সবুজায়নের লক্ষ্যে আলীকদমে ৬৫ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

জোন সূত্রে জানা যায়, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মুরুংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর মাঝেও চারা বিতরণ করা হয়েছে। সমগ্র উপজেলায় প্রায় ৬৫ হাজার গাছের চারা রোপণের একটি বৃহৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্যে জোন অধিনায়ক বলেন, একটি গাছ প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি পরিবেশবান্ধব আলীকদম গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।

সবুজায়নের লক্ষ্যে আলীকদমে ৬৫ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পার্বত্য এলাকায় বন উজাড় ও পরিবেশগত ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচিগুলো স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *