মার্কিন সামরিক সহায়তার ওপর ইসরায়েলের নির্ভরতা কমানো উচিত: নেতানিয়াহু
![]()
নিউজ ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির উচিত মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা।
মঙ্গলবার (২৩ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সম্প্রতি সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে পাওয়া সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। তবে আমাদের এই নির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজস্ব স্বাধীন অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহুর এ বক্তব্য তুলে ধরা হয়েছে।
এমন সময়ে তার এই মন্তব্য সামনে এলো, যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে। ওয়াশিংটন চায়, ইসরায়েল সেখানে সামরিক অভিযান সীমিত রাখুক এবং আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি না পাক।
তবে নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশটির নিরাপত্তার স্বার্থে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
বিশ্লেষকদের মতে, নিজস্ব প্রতিরক্ষা শিল্প ও অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে কৌশলগত স্বাধীনতা অর্জনের বার্তাই দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।