পরিবেশ সুরক্ষায় কাপ্তাই বিজিবির উদ্যোগ, প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি বাস্তবায়ন

পরিবেশ সুরক্ষায় কাপ্তাই বিজিবির উদ্যোগ, প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি বাস্তবায়ন

পরিবেশ সুরক্ষায় কাপ্তাই বিজিবির উদ্যোগ, প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি বাস্তবায়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এক প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে কাপ্তাইয়ের ওয়াগ্গা জোন সদর দপ্তরসহ জোনের অধীনস্থ সকল বর্ডার আউট পোস্ট (বিওপি), ক্যাম্প এবং টহল চৌকি (টিওবি) এলাকায় একযোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, এসব বর্জ্য পরবর্তীতে পরিবেশবান্ধব প্রক্রিয়ায় পুনঃপ্রক্রিয়াজাতকরণ (রিসাইক্লিং)-এর জন্য প্রেরণ করা হবে, যাতে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানো যায়।

কর্মসূচির অংশ হিসেবে দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনগণকে নিয়ে একাধিক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

এসব সভায় প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। স্থানীয়দের পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতে বিজিবি সদস্যরা উদ্বুদ্ধ করেন।

কর্মসূচিতে কর্তব্যরত সদস্য ব্যতীত জোনের সকল কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং অন্যান্য পদবির সৈনিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা জানান, ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *