আগরতলা বিমানবন্দর এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের পর রাজ্যের বাইরে যাওয়ার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, চার বাংলাদেশি নাগরিক ত্রিপুরায় এসে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর দিয়ে রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করবেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ জুন) নজরদারি অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে চারজনকে আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকেই আরও চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক আটজনই পুরুষ এবং তারা ত্রিপুরার বাইরে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করছিলেন।

নতুন করে আটক চারজনকে আদালতে হাজির করা হয়েছে এবং তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে আটক হওয়া চারজন ইতোমধ্যে পুলিশ হেফাজতে রয়েছেন।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তারা কীভাবে ত্রিপুরায় প্রবেশ করেছেন, তাদের গন্তব্য কোথায় ছিল এবং কোনো সংঘবদ্ধ মানবপাচার বা অবৈধ অনুপ্রবেশ চক্র তাদের যাতায়াতে সহায়তা করেছে কি না।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আরও তদন্ত চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed