হরমুজের পশ্চিমে সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

হরমুজের পশ্চিমে সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

হরমুজের পশ্চিমে সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সৌদি আরবের পূর্ব উপকূলে হরমুজ প্রণালির পশ্চিমে রাস তানুরায় দেশটির তেল জায়ান্ট আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নাগরিক নিহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই খবর জানিয়ে বলেছে, দুর্ঘটনার কারণ এখনো অজানা। তবে হেলিকপ্টারটি বিধ্বস্তের পেছনের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা টার্মিনালে পুনরায় অপরিশোধিত তেল খালাসের কাজ শুরু করেছিল আরামকো।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল ও গ্যাসের উৎপাদন এবং রপ্তানি বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবও দ্রুত কার্গো স্থানান্তরের প্রতিযোগিতায় যোগ দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *