রাখাইনে সংকট নিয়ে বিশ্লেষকদের নতুন শঙ্কা
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও জান্তার সংঘাত শুধু সামরিক লড়াই নয়; ভূ-রাজনৈতিক ও সম্ভাব্য অর্থনৈতিক করিডরের হিসাবও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে বাড়তে পারে আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকিও।
রাখাইন রাজ্যের মংডুতে কয়েক দিন ধরেই আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে আরাকান আর্মিও। সংঘর্ষে হতাহত হচ্ছে মানুষ, বাস্তুচ্যুত হচ্ছে বহু বেসামরিক নাগরিক। বিস্ফোরণের শব্দ পৌঁছে যাচ্ছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত পর্যন্ত।
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর একটি নতুন পরিকল্পনা, যার সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও যুক্ত আছে। তবে বিভিন্ন পক্ষ এই করিডোর বাস্তবায়ন চাইবে না। তাই এ বিষয়ে বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্ব দিতে হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
সংঘাত তীব্র হলে প্রাণ বাঁচাতে আরও মানুষ বাংলাদেশে আশ্রয় নেয়ার চেষ্টা করতে পারে রোহিঙ্গারা। তাই সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি রোহিঙ্গা নেতাদের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে, বাংলাদেশে নতুন করে আশ্রয়ের সুযোগ নেই।