নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৮ নাগরিক আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৮ নাগরিক আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৮ নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে বাংলাদেশি দাবি করে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধন সনদ উপস্থাপন করলেও যাচাই-বাছাইয়ে সেগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে বিজিবির রেজুপাড়া বিওপি এবং নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি যৌথ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) এবং মংতা নাইং (২০)। বিজিবির তথ্যমতে, তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু উপজেলার ঢেকিবুনিয়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় মংবা তংচংগা নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখান। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে কাগজপত্রগুলোর কোনো বৈধতা বা তথ্যের মিল পাওয়া যায়নি। পরে সেগুলো ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়।

আটক আটজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তকেন্দ্রিক সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed