চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে।

শুক্রবার (১০ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় পরিচালিত উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি তিনি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

এ ছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রীর অবস্থা এবং চলমান উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম মূল্যায়নের দায়িত্বও পালন করবেন তিনি। এ কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিতকরণ এবং এ-সংক্রান্ত কার্যক্রমের সার্বিক তদারকির দায়িত্বও প্রতিমন্ত্রী পালন করবেন। পাশাপাশি বন্যা পরিস্থিতি এবং সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত, দ্রুত এবং কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed