লংগদুতে চাঁদা আদায়ের সময় জেএসএস কালেক্টর আটক, অস্ত্র ও নগদ টাকা জব্দ

লংগদুতে চাঁদা আদায়ের সময় জেএসএস কালেক্টর আটক, অস্ত্র ও নগদ টাকা জব্দ

লংগদুতে চাঁদা আদায়ের সময় জেএসএস কালেক্টর আটক, অস্ত্র ও নগদ টাকা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের শিবের আগা এলাকায় অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএসের এক কালেক্টরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে চাঁদা হিসেবে আদায় করা নগদ টাকা, রশিদ বই, মোবাইল ফোন, সিম কার্ড এবং একটি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাজনগর জোন (৩৭ বিজিবি) অধিনায়কের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক কে. এইচ. এম. গোলাম কিবরিয়ার নেতৃত্বে শিবের আগা এলাকায় একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়।

লংগদুতে চাঁদা আদায়ের সময় জেএসএস কালেক্টর আটক, অস্ত্র ও নগদ টাকা জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে জেএসএস কালেক্টর সুপেন চাকমা (২১)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদা হিসেবে আদায় করা নগদ ১৯ হাজার ১০ টাকা, চাঁদা আদায়ের রশিদ, দুটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং একটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় শান্তি রঞ্জন চাকমা নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

লংগদুতে চাঁদা আদায়ের সময় জেএসএস কালেক্টর আটক, অস্ত্র ও নগদ টাকা জব্দ

রাজনগর জোন অধিনায়ক বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চাঁদাবাজি, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি যেকোনো অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।

জানা গেছে, আটক সুপেন চাকমাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় সোপর্দ করা হয়েছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোজিত কুমার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *