খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ-পিসিএনপির (একাংশ) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ
সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আবু তাহের। প্রধান আলোচক ছিলেন সংগঠনের একাংশের সভাপতি মো. আবদুল হামিদ রানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিএনপির খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মহিউদ্দিন মাহি, সহ-সভাপতি সুলতান ভূঁইয়া এবং মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব হাসিনা আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসিএনপির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. মাসুম রানা।

খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সভায় সংগঠনকে আরও গতিশীল ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় প্রধান আলোচক মো. আবদুল হামিদ রানা বলেন, ‘পিসিএনপিকে আমরা ইতোমধ্যে ফ্যাসিস্টমুক্ত করেছি। পাহাড়ের সকল জনগোষ্ঠীর মধ্যে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাই পিসিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।’

সভায় উপস্থিত নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *