হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ডুবল তেলবাহী জাহাজ
![]()
জার্নাল প্রতিবেদক
হরমুজ প্রণালিতে নৌমাইনে ধাক্কা খাওয়ার পর একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান-অনুমোদিত রুট ত্যাগ করার পরই জাহাজটি মাইনে ধাক্কা খায় বলে জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার পর ট্যাংকারটি একটি নৌমাইনে ধাক্কা খায়। এর পরপরই বিস্ফোরণ ঘটে।
তবে এই ঘটনা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
এর আগে ইরান বারবার সতর্ক করেছিল, জাহাজগুলো যদি ইরানের নির্ধারিত রুট না মানে, তবে এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যবস্থা নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।