মাটিরাঙ্গায় সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা

মাটিরাঙ্গায় সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা

মাটিরাঙ্গায় সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদরের ধলিয়া খালের সেতুর নিচ থেকে অবৈধভাবে সরকারি মাটি কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধলিয়া খালের সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্তে দেখা যায়, সেতুর পাশের বাসিন্দা হামিদ নিজের বাড়ির কাজে ব্যবহারের জন্য সরকারি অংশ থেকে মাটি উত্তোলন করেছেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে একই দিন সকাল ১১টার মধ্যে উত্তোলিত মাটি আগের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী তিনি শ্রমিক নিয়োগ করে সেতুর নিচে পূর্বের অবস্থানে মাটি পুনঃস্থাপন করেন।

এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়া বলেন, “পরিবেশ ধ্বংস করে পাহাড় বা সরকারি জায়গা থেকে মাটি কাটার মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *