মিজোরামে ৭ কোটি রুপির বেশি মূল্যের হেরোইন ও সুপারি জব্দ করল আসাম রাইফেলস

মিজোরামে ৭ কোটি রুপির বেশি মূল্যের হেরোইন ও সুপারি জব্দ করল আসাম রাইফেলস

মিজোরামে ৭ কোটি রুপির বেশি মূল্যের হেরোইন ও সুপারি জব্দ করল আসাম রাইফেলস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মিজোরামে পৃথক দুটি অভিযানে ৭ কোটি রুপির বেশি মূল্যের হেরোইন ও চোরাচালানকৃত সুপারি জব্দ করেছে আসাম রাইফেলস। অভিযানে মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিয়াহা জেলার সিয়াসি গ্রামে আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সহযোগিতায় পরিচালিত এক যৌথ অভিযানে আসাম রাইফেলসের সদস্যরা ৪০১ গ্রাম ওজনের ৩৩ প্যাকেট ‘হেরোইন নং-৪’ উদ্ধার করেন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ১ লাখ রুপি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে।

অন্যদিকে, চাম্ফাই-খাওজাওল সড়কে শুল্ক বিভাগের প্রিভেন্টিভ ফোর্সের সঙ্গে যৌথভাবে পরিচালিত আরেক অভিযানে ৫০১ বস্তা চোরাচালানকৃত সুপারি জব্দ করা হয়। এসব সুপারির মোট ওজন ৪০ হাজার ৮০ কেজি এবং এর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ১২ লাখ রুপি।

নিরাপত্তা বাহিনীর দাবি, পৃথক দুটি অভিযানের মাধ্যমে সীমান্তজুড়ে সক্রিয় চোরাচালান চক্র ও মাদক পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে। আসাম রাইফেলস জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ কার্যক্রম দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *