মহালছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

মহালছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

মহালছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা সভার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয় এবং ভবিষ্যতে সম্প্রীতি বজায় রেখে চলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর ১২টায় মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে মহালছড়ি জোন।

জানা যায়, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাতে মদ্যপ অবস্থায় ৫ জন উপজাতি মারমা যুবকের হামলায় এক বাঙালি যুবক গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতির দিকে না যায়, সে লক্ষ্যে সেনা জোন দ্রুত প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে এ সমন্বয় সভার আয়োজন করে।

মহালছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

সভায় মহালছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তাহমিদ সামিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, হেডম্যান, কারবারি,সাংবাদিকগণ উভয় পরিবারের সদস্যসহ প্রায় ৪০–৫০ জন স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

বিস্তারিত আলোচনা শেষে উভয় পক্ষ মহালছড়ি জোন ও বেসামরিক প্রশাসনের প্রস্তাবিত শর্তাবলীর প্রতি সম্মতি জ্ঞাপন করেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা বা বিরোধে জড়িয়ে না পড়ে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেন।

সভায় বক্তারা বলেন, মহালছড়ি একটি সম্প্রীতির জনপদ। এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও আস্থার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে মহালছড়ি সেনা জোন ভবিষ্যতেও বেসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাবে।

স্থানীয়রা মহালছড়ি জোনের সময়োপযোগী ও ইতিবাচক এই উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের কার্যকর সমন্বয় প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *