নানিয়ারচরের সমন্বয় সভায় সরকারি সেবার মানোন্নয়ন ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্ব
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সরকারি সেবার মানোন্নয়ন, দাপ্তরিক কার্যক্রমে সময়ানুবর্তিতা নিশ্চিতকরণ এবং চলমান সরকারি উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং জনসাধারণকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় জানানো হয়, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক (ভাইভা) পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রার্থীদের ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষার তারিখ ও সময় উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এ সময় জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার সব সরকারি দপ্তর প্রতিদিন সকাল ৯টার মধ্যে কার্যক্রম শুরু করা এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, সরকারি সেবার গুণগত মান বৃদ্ধি এবং জনসেবাকে আরও গতিশীল করতে সময়ানুবর্তিতা, জবাবদিহিতা ও আন্তঃদপ্তর সমন্বয়ের কোনো বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণে সকল কর্মকর্তাকে দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।