চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছে বাংলাদেশ
![]()
জার্নাল প্রতিবেদক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বৈশ্বিক সহযোগিতা জোরদারে গঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশনে (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
চীনের সাংহাইভিত্তিক আন্তঃসরকারি এই সংস্থাটি ২০২৬ সালের ১৬ জুলাই প্রতিষ্ঠিত হয়। এআই প্রযুক্তির উন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ডব্লিউএআইসিও কাজ করবে।
সংস্থাটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, উদ্ভাবন ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা, বৈশ্বিক ডিজিটাল বিভাজন কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, বিশ্বব্যাপী এআই উন্নয়নে উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা এবং মানবকল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এআই নিয়ন্ত্রণব্যবস্থা এগিয়ে নেওয়া।
বিশ্বজুড়ে দ্রুত বিকাশমান এআই প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এর ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব বাড়ছে।
এ প্রেক্ষাপটে ডব্লিউ এ আইসিওতে বাংলাদেশের অংশগ্রহণ প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।