বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূঁইয়া, মহালছড়িতে ১০০ পরিবার পেল খাদ্যসহায়তা

বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূঁইয়া, মহালছড়িতে ১০০ পরিবার পেল খাদ্যসহায়তা

বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূঁইয়া, মহালছড়িতে ১০০ পরিবার পেল খাদ্যসহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তাঁর উদ্যোগে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতা এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) খাগড়াছড়ির গোলাবাড়ি এলাকায় উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

একই সময়ে তাঁর প্রতিনিধি হিসেবে মহালছড়ি উপজেলায় ১০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল ছাত্তার, যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সংকটময় এই সময়ে খাদ্যসহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। ভবিষ্যতেও বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে। অনেক পরিবার ঘরবাড়ি, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে জরুরি খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং সহযোগিতার জন্য সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, দুর্যোগের সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ের এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed