খাগড়াছড়িতে বন্যাদুর্গত ৯০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

খাগড়াছড়িতে বন্যাদুর্গত ৯০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

খাগড়াছড়িতে বন্যাদুর্গত ৯০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি শহরের ভাঙাব্রিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি একটি সংগঠনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় তিনি বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পার্বত্য চট্টগ্রামের দুর্গত মানুষ যাতে দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব।

কর্মসূচির আওতায় খাগড়াছড়ি পৌরসভাসহ জেলার ছয়টি উপজেলার মোট ৯০০ বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে বলে জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed