গৌরব, ঐতিহ্য ও সেবার ২৪ বছর: বর্ণাঢ্য আয়োজনে রামগড়ে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গৌরব, ঐতিহ্য ও সেবার ২৪ বছর: বর্ণাঢ্য আয়োজনে রামগড়ে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গৌরব, ঐতিহ্য ও সেবার ২৪ বছর: বর্ণাঢ্য আয়োজনে রামগড়ে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

গৌরবময় পথচলার ২৪ বছর পূর্ণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা এই ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে ব্যাটালিয়ন সদরে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২ আগস্ট) ভোর থেকেই ধর্মীয় ও আনুষ্ঠানিক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। ফজরের পর ব্যাটালিয়ন সদর মসজিদে দেশ, জাতি ও বাহিনীর সমৃদ্ধি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় জাতীয় পতাকা ও বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। পরে সকাল ৯টায় ব্যাটালিয়নের সদস্যদের অংশগ্রহণে বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। এতে বাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং সীমান্ত রক্ষায় নিষ্ঠার বিষয়গুলো তুলে ধরা হয়।

গৌরব, ঐতিহ্য ও সেবার ২৪ বছর: বর্ণাঢ্য আয়োজনে রামগড়ে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুপুরে ব্যাটালিয়ন সদর হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে এসময় বাহিনীর কর্মকর্তা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৩ বিজিবি ব্যাটালিয়ন ও রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মঈনুল আলম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেন, পলাশপুর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলামসহ বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

গৌরব, ঐতিহ্য ও সেবার ২৪ বছর: বর্ণাঢ্য আয়োজনে রামগড়ে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে ৪৩ বিজিবি শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নয়, বরং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আস্থার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়নের সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করা হয়। ভবিষ্যতেও একই আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ৪৩ বিজিবি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।

উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রথমে চট্টগ্রামের হালিশহরে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে নওগাঁয় দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ির রামগড়ে স্থানান্তরিত হয়ে সীমান্ত নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দীর্ঘ ২৪ বছরের পথচলায় ব্যাটালিয়নটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *