মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে সহায়তা করতে ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী, খেলনা এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয় ও বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

কর্মসূচির আওতায় বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়। অন্যদিকে বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন শিক্ষণ-সহায়ক খেলনা তুলে দেওয়া হয়।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ

এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, একটি শিক্ষিত, সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড এবং পরিবেশ সংরক্ষণের চর্চা সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ এবং বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়ক।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ

উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবক ও শিক্ষকরা বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করার পাশাপাশি তাদের খেলাধুলা ও পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলবে।

স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তামূলক উদ্যোগ স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করেছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মাটিরাঙ্গা জোনের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পার্বত্য অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *